
সৌদিতে মৃত্যুদণ্ড: কারণ জানতে প্রবাসীকল্যাণকে পররাষ্ট্রের চিঠি
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৬:২৬

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন।
শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনর বাইরে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান। অক্টোবরের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৩ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন।
এদিকে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৩১২ জন।