
সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
অর্থ-বাণিজ্য
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৯

ফলের দোকান। ফাইল ছবি
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে বাজারে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এছাড়া মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করভার কার্যকর থাকবে। এর মধ্যে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
প্রাসঙ্গিক: