
কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাচ্ছে আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি
অর্থ-বাণিজ্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৯:০

শীত উপলক্ষে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন। ছবি: সংগৃহীত
শীত উপলক্ষে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড ওয়াই-ফাই কানেক্টেড ৪৫ লিটার ধারণক্ষমতার ‘অ্যাকুয়াওয়ার্ম’ স্মার্ট গিজার, ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচারসমৃদ্ধ ৪০ লিটারের ‘ক্রিস্টাল ফ্লেক্স’ মডেল এবং উচ্চ তাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের ‘সুপ্রিম’ মডেল। অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজারটি হাতের স্পর্শ ছাড়াই অ্যালেক্সা ও গুগল হোমের সাহায্যে ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের সাহায্যে মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে এটি পরিচালনা করা সম্ভব। বর্তমানে ওয়ালটন গিজারে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে।
এছাড়া ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিকসহ বেশ কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে ওয়ালটন। পাশাপাশি ঘর গরম রাখতে আনা হয়েছে কম্বো মডেলের রুম হিটার, যাতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধাও রয়েছে। ফলে এটি তীব্র শীতে ঘর গরম রাখার পাশাপাশি অতিরিক্ত গরমের সময়েও ঘরের বাতাস শীতল রাখতে সহায়তা করবে।
প্রাসঙ্গিক:
অনুষ্ঠানে ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের প্রতিটি পণ্যই বিএসটিআইয়ের মান সনদ অনুযায়ী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। নতুন মডেলের গিজারগুলোতে মরিচা ও পানির খনিজ আস্তরণ জমা প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশনের মাধ্যমে উন্নত তাপ নিরোধক ও অগ্নি-প্রতিরোধী সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত গরমে বিস্ফোরণের দুর্ঘটনা এড়াতে গিজারে রয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক কাট-অফ সুবিধা।
তিনি আরও জানান, গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় ওয়ালটনের ইলেকট্রিক কেটলিতে টিইউভি এসইউডি কর্তৃক পরীক্ষিত এফসিএম (ফুড কন্টাক্ট ম্যাটেরিয়াল) সনদপ্রাপ্ত ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে। এছাড়া ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সেসে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির সংযোজনের পাশাপাশি পরিবেশবান্ধব সব উপাদান ব্যবহার করা হয়েছে।