
দেশের রিজার্ভ ৩৪.৪৯ বিলিয়ন ডলার
অর্থ-বাণিজ্য
ফারুক ভূঁইয়া রবিন
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪০

অলস বসে আছে বিদ্যুৎকেন্দ্র, তবুও দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ। ছবি: সময় সংবাদ
বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে, তার জন্য বড় অংশেই দায়ী করা হয় রেন্টাল-কুইক রেন্টাল নামে পরিচিতি পাওয়া ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে। বিশেষ বিধানের আওতায় এসব কেন্দ্রের অনেকগুলোই বিনা দরপত্রে পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল।
বিগত আওয়ামী লীগ আমলের এই নীতিতে গচ্চা গেছে রাষ্ট্রের অজস্র অর্থ, বিপরীতে বেড়েছে ভর্তুকি বিদ্যুতের দাম।
জানা যায়, ২০০৯ সাল থেকে পরবর্তী দেড় দশকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। আর এ টাকার বড় অংশই গেছে সামিটের পকেটে। বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ তালিকায় আরও আছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাগ্রিকো ইন্টারন্যাশনাল, ইউনাইটেড, বাংলা ট্রাক, ওরিয়নের মতো প্রতিষ্ঠান।
বিশেষজ্ঞরা বলছেন, এই ক্যাপাসিটি চার্জের বোঝা বাড়িয়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়।
শ্বেতপত্র প্রণয়ন ও বিদ্যুৎ-জ্বালানি চুক্তি পর্যালোচনা কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন অনেক চুক্তি করা হয়েছে, যা এক ধরনের ফাঁদ তৈরি করেছে। এসব চুক্তি থেকে বের হতে গেলেও দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ, আর চুক্তি বহাল রাখলে বহন করতে হবে ক্যাপাসিটি চার্জ। কোনো কোনো চুক্তির মেয়াদ ২০ বছর, আবার কোনো কোনোটি ২৫ বছরের।
অন্যদিকে, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, কুইক রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। যৌক্তিক ও ন্যায্য ব্যয়ের তুলনায় অনেক বেশি অর্থ খরচ করা হয়েছে। আর অতিরিক্ত এই ব্যয়ই কুইক রেন্টাল ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোকে বিতর্কিত করে তুলেছে।
প্রাসঙ্গিক:

অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্র অনুযায়ী, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ হয়েছে ৩০ বিলিয়ন ডলার। এর মধ্যে ৩ বিলিয়ন ডলার ঘুষ বা কমিশন হিসেবে লেনদেন হয়েছে। এছাড়া ২০১০-১১ সালে অনুমোদিত চুক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো অস্বাভাবিকভাবে মুনাফা করেছে ৩৫ শতাংশ পর্যন্ত। এতে অতিরিক্ত মুনাফা হয়েছে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা।
ড. জাহিদ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন না করলেও ক্যাপাসিটি চার্জ দিতে হবে—এমন শর্তে স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর (আইপিপি) সঙ্গে বহু চুক্তি করা হয়েছে। এসব চুক্তিতে সব ধরনের ঝুঁকি সরকারের ওপর চাপিয়ে দেয়া হলেও মুনাফার সুবিধা রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য। এর ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক হিসাবের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।
ড. এম শামসুল আলম বলেন, এসব চুক্তির মাধ্যমে অর্জিত মুনাফার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে একদিকে ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তবে প্রয়োজন অনুযায়ী দাম বাড়ানো সম্ভব না হওয়ায় সরকারের ভর্তুকির পরিমাণও বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রকৃত ব্যাপ্তি খুঁজতে প্রয়োজন ফরেনসিক তদন্ত।