
দেশের রিজার্ভ ৩৪.৪৯ বিলিয়ন ডলার
অর্থ-বাণিজ্য
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:৪৯

ব্যাংক খাতের দীর্ঘদিনের সংকটে থাকা পদ্মা ব্যাংককে এবার রেজুলেশন আইনের আওতায় আনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর ফলে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আইনি পথ খুলল কেন্দ্রীয় ব্যাংকের।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এখন ব্যাংকটিকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করা, পুনর্গঠন, মালিকানা পরিবর্তন কিংবা প্রয়োজনে অবসায়নের মতো সিদ্ধান্ত নিতে পারবে নিয়ন্ত্রক সংস্থা।
দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা, খেলাপি ঋণের উচ্চ চাপ, মূলধন ঘাটতি এবং আমানতকারীদের অর্থ ফেরত দেয়ার সক্ষমতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানায় বাংলাদেশ ব্যাংকসূত্র।
আগের উদ্যোগগুলোতে ব্যাংকটির আর্থিক অবস্থার টেকসই উন্নতি না হওয়ায় এবার নিয়ন্ত্রক সংস্থা বিশেষ আইনি কাঠামোর মাধ্যমে সংকট নিরসনের পথে এগোচ্ছে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ঋণ কেলেঙ্কারি, অনিয়ম ও ব্যাপক খেলাপি ঋণের কারণে মাত্র কয়েক বছরের মধ্যেই গভীর সংকটে পড়ে ব্যাংকটি। ২০১৯ সালে নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক করা হয়। সংকট মোকাবিলায় সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবি বিনিয়োগ করলেও আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
প্রাসঙ্গিক: