
আজ কোথায় কী? (১৩ অক্টোবর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৬:৫৫

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
শনিবার (২৪ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনের সপ্তম তলায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবলক্ষ্যে জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। বিশেষ অতিথি থাকবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ১৭ তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে কপ৩১ সামনে রেখে জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এ অবস্থানপত্র তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির। সকাল সাড়ে ১০টায় নিবন্ধন শুরু হবে।