
মুখ থাকতে হাত কেন, প্রশ্ন জামায়াত আমিরের
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৮:২৪

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীতে ‘সিরাতুন্নবী (সা.) হিফজুল কুরআন প্রতিযোগিতার’ সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মেহরাবের ইমামরা যেদিন সমাজেরও ইমাম হবেন, সেদিন সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন ও গুমের মতো অপরাধ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীতে আয়োজিত ‘সিরাতুন্নবী (সা.) হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন হাফেজদের নেতৃত্বের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ যাদের বুকে কুরআন ধারণ করার শক্তি দিয়েছেন, তারা যেন কেবল মেহরাবেই সীমাবদ্ধ না থাকেন। এই কুরআনের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের জন্য এবং আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করুন। আমরা মেহরাবের ইমামকে সমাজের নেতৃত্ব দিতে দেখতে চাই।’
হাফেজদের কাছে হাশরের ময়দানে শাফায়াতের আর্জি জানিয়ে ডা. শফিকুর বলেন, ‘আমরা সবাই কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করিনি। সেই বিচারদিনে আপনারা যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাফায়াতের সুযোগ পাবেন, সেই তালিকায় আমাদেরও একটু স্মৃতিতে ও বিবেচনায় রাখবেন। তাহলেই আজকের এই আয়োজন ও আমাদের আসা সার্থক হবে।’
ছোটখাটো মতপার্থক্য ভুলে ইসলামি আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সব ভেদাভেদ পেছনে ফেলে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরামের মতো ইসলাম ও ন্যায়ের পথে লড়ে যেতে হবে। কিতাবুল্লাহ ও সুন্নাহর আলোকেই আমাদের সমাজকে নতুন করে সাজাতে হবে।
কুরআন চর্চার বিস্তার নিয়ে জামায়াত আমির বলেন, সমাজে এ ধরনের সুন্দর ও প্রতিযোগিতামূলক আয়োজন যত বেশি হবে, কুরআনের চর্চাও তত বাড়বে এবং দ্বীন কায়েমের কাজ ত্বরান্বিত হবে।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমিরকে নির্দেশ করে তিনি আরও বলেন, তার নেতৃত্বে একটি সহিহ-শুদ্ধ, পরিচ্ছন্ন, মানবিক ও উন্নয়নমুখী ঢাকা মহানগরী গড়ে উঠবে বলে এই নগরবাসী প্রত্যাশা করে।