
আজ কোথায় কী? (৩১ অক্টোবর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৭:৩

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
রোববার (১ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
সকাল ১০টায় রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পিএফজি সার গুদাম প্রাঙ্গণে নবনির্মিত ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন সার গুদামের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সকাল ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ব্র্যাক ব্যাংকের নতুন উদ্যোগের ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্যাংকটির জ্যেষ্ঠ ব্যবস্থাপনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সকাল ১১টায় রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ নিয়ে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকলের যৌথ আয়োজনে আগামী ৩ ও ৪ নভেম্বর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ: জাতিসংঘের সিদ্ধান্ত ও আমাদের পর্যবেক্ষণ’ শীর্ষক মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হবে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময় আরও তিন বছর পেছানোর বিষয়টি অনুমোদন পাওয়ার প্রেক্ষাপটে এ সংলাপের আয়োজন করা হয়েছে। এতে মূল প্রতিবেদন উপস্থাপন করবেন সিপিডির সম্মাননীয় ফেলো ও সিটিজেনস প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রীর দফতরে ২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয় বাবদ কর্তন করা অর্থ ফেরত পাওয়া উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।