
আজ কোথায় কী? (২৪ অক্টোবর ২০২৬)
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৬:১৮

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন।
রোববার (২৫ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে ব্র্যাক ব্যাংক। দেশের প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের বন্ড ইস্যু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে এ বন্ডের অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।
বিকেল ৩টায় রাজধানীর হাতিরঝিলে মগবাজার আউটডোর এলাকার হলিডে ইন হোটেল-সংলগ্ন স্থানে নগর বাগান প্রকল্পের উদ্বোধন করা হবে। ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রকল্পের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।