
পাঁজরের পাঁচটি হাড় ভাঙার পর কেমন আছেন অভিনেতা টিনু আনন্দ?
বিনোদন
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৩:৪৯

তুরস্কের ভৌতিক সিনেমা ‘সয়’-এর পোস্টার। ছবি: সংগৃহীত
তুরস্কের নতুন অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘সয়’। পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরীয় রহস্য, অশুভ শক্তি ও একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে নির্মিত সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাগৃহে তুরস্কের নতুন হরর সিনেমা ‘সয়’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সম্প্রতি তুরস্কে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স। আজ ১৩ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।
সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে। এর চিত্রনাট্য লিখেছেন তুর্কি আল-শেখ, মেলিহ ওজিলমাজ এবং শুকরু নেজাতি শাহিন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বারিশ আরদুচ (ক্যান), ফারাহ জয়নব আবদুল্লাহ (বাসাক) এবং তুবা বুয়ুকস্তুন। এছাড়াও তামের লেভেন্ট, মেহমেত ইলমাজ আক ও ওজগে ওজাকার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
সিনেমাটি তুরস্কে মুক্তি পায় চলতি বছরের ৯ অক্টোবর। নিজ দেশে মুক্তির ১ মাস পর সিনেমাটি বাংলাদেশে ১৩ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় চলছে। ৯৪ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ১৬ বছরের বেশি বয়সী দর্শকদের জন্য নির্মিত।
সিনেমাটির গল্প শুরু হয় প্রায় ৬০ বছর আগে প্রাচীন মিসরের একটি সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান এবং অজান্তেই এক ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটান। এতে প্রাচীন মিসরীয় অশুভ শক্তি আবার জেগে ওঠে। এতে করে নিজেদের মধ্যে অবিশ্বাস ও ভয়াবহ আক্রমণ করতে শুরু করে পরিচিত ও কাছের মানুষরা।
ভিন্নধর্মী এ গল্পে তুরস্কের প্রচলিত জিন-নির্ভর ভৌতিক সিনেমার বাইরে গিয়ে এতে প্রাচীন মিসরীয় অভিশাপ ও পারিবারিক গোপন ইতিহাসের মেলবন্ধন ঘটানো হয়েছে। পাশাপাশি নির্জন প্রাসাদের গুমোট পরিবেশ, বংশপরম্পরায় বয়ে চলা পাপ এবং মনস্তাত্ত্বিক ভয় সিনেমাটিতে বাড়তি উত্তেজনা দিয়েছে।