
ভাগ্নে সংগীত পরিচালক অনিরুদ্ধের বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত

নতুন মৌসুম ‘মীরাক্কেল’র প্রচারঝলকের পোস্টার। ছবি: সংগৃহীত
দীর্ঘ পাঁচ বছর পর আবারও ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন মৌসুমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ।
সিজন ১১-র এবারের আসরে উপস্থাপক মীর আফসার আলী ও পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে নতুন আঙ্গিকে ফিরছে অনুষ্ঠানটি। ইতিমধ্যে নতুন মৌসুমের জন্য প্রমোশনাল ভিডিও বা প্রচারঝলক প্রকাশ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বয়সের কোনো বাঁধাধরা নিয়ম ছাড়াই সব প্রজন্মের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই পর্দায় ফিরতে পারে দর্শকের প্রিয় এই কমেডি শো।
টানা পাঁচ বছর ‘মীরাক্কেল’র নতুন কোনো পর্ব প্রচারিত হয়নি। জনপ্রিয় শোটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এতে আক্ষেপ প্রকাশ করেন দর্শক। তবে সে আক্ষেপ ঘুচিয়ে দর্শকদের মাঝে এটি আবারও হাসির ধামাকা নিয়ে ফিরছে। তবে নতুন মৌসুমের বিচারক প্যানেলে কারা থাকছেন তা এখনো চূড়ান্ত করেননি অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
প্রাসঙ্গিক: