
ভাগ্নে সংগীত পরিচালক অনিরুদ্ধের বিয়েতে নেচে ভাইরাল রজনীকান্ত
বিনোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৪:১৭

‘কফি উইথ করণ’-এর সিজন ৯ এর ৫মতম পর্বে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ছবি: সংগৃহীত
বলিউড বর্তমানে জনপ্রিয় তারকা দম্পতির প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি ও অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি এ তারকা জুটি হাজির হয়েছিলেন ভারতের জনপ্রিয় সেলিব্রেটি চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর সিজন ৯ এর ৫মতম পর্বে। আর এ শোতে এসেই নিজেদের প্রেমজীবনের একাধিক নতুন বিষয় প্রকাশ্যে আনেন দুই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) প্রচারিত বলিউড নির্মাতা করণের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ শোতে উপস্থিত হয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। অনুষ্ঠানে সিদ্ধার্থ স্টাইলিশ সাদা কোর্ট ও প্যান্টে ধরা দেন। অন্যদিকে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা হবু মা কিয়ারা লাল রংয়ের ক্লাসিকে অনুষ্ঠানে দ্যুতি ছড়ান।
অনুষ্ঠানে করণের সঙ্গে আলাপচারিতায় অভিনেত্রী জানান, বিয়ের আগে বিচ্ছেদ হয়েছিল তাদের। কিয়ারা জানান, সেই সময়ে তারা তাদের জীবনের খুব ভিন্ন পর্যায়ে ছিলেন। সিদ্ধার্থ তখন ক্যারিয়ারে ভালো কিছু করার এবং পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় পুরোপুরি মগ্ন। আর কিয়ারা ছিলেন এমন এক পর্যায়ে, যেখানে তিনি ভাবছিলেন—‘দেখা যাক কী হয়।’
সিদ্ধার্থ যখন ভারতের কারগিলে যাচ্ছিলেন তখন অভিনেতাকে কিয়ারা সরাসরি বিচ্ছেদের পথে হাঁটার কথা জানান সিদ্ধার্ধকে। কিয়ারার ভাষায়,
সিদ্ধার্থ তুমি আমার সঙ্গে খুব অস্পষ্ট আচরণ করছো। কখনো খুব আন্তরিক আবার কখনো একদম উদাসীন। আমি এমন মানুষ যে, হয় তুমি পুরোপুরি আমার সঙ্গে থাকবে, নয়তো থাকবে না। এই মাঝামাঝি অবস্থাটা আমি বুঝি না আর এভাবে আমার পক্ষে চলাও সম্ভব নয়।
কিয়ারার এমন মন্তব্যের পর কারগিলে যাওয়ার আগে অভিনেত্রীর সাথে দেখা করতে তার বাড়িতে যান সিদ্ধার্থ। বলেন,
আমি জানি, তোমার সাথে যদি আমি কোনো সম্পর্কে জড়াই, তবে তা বেশ মজবুত কিছু হবে। কিন্তু আমার জীবনের এমন এক পর্যায়ে আমি আছি যেখানে আমাকে কাজের ওপরই পুরোপুরি মনোযোগ দিতে হবে। অন্য কোনো কিছুকে আমি আমার কাজের পথে বাধা হতে দিতে পারি না।
সিদ্ধার্থের এমন জবাবের উত্তরে কিয়ারা বলেন,
ঠিক আছে, আমি পুরোপুরি বুঝতে পারছি। তুমি কার্গিলে যাচ্ছো—এটি তোমার জন্য, আমাদের জন্য, সবার জন্যই একটি গুরুত্বপূর্ণ সিনেমা। ভালো করে কাজ করো, দেখা যাক পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যায়।
এরপর বিচ্ছেদের পথে হাঁটেন দুজন। কিয়ারা আদভানি তখন ভেবেছিলেন, সিদ্ধার্থ মালহোত্রা কারগিলে যাওয়ার পর তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যাবে কারণ তারা তাদের সম্পর্কের ক্ষেত্রে একটি বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বাস্তবে ঘটে উল্টো।
কারগিলে দীর্ঘ সময় শুটিংয়ের পরও সিদ্ধার্থ প্রতি রাতে কিয়ারাকে ফোন করতেন বা মেসেজ পাঠাতেন। নায়কের এমন আচরণে অভিনেত্রী তখন বিভ্রান্ত হচ্ছিলেন।
করণের শোতে কিয়ারার সঙ্গে প্রেমজীবন নিয়ে সিদ্ধার্থ জানান, তাদের সম্পর্কের মধ্যে অনেক উত্থান-পতন ছিল। সম্পর্কে কখনও তারা একে অপরের সংস্পর্শে ছিলেন আবার কখনও অনেকটা দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু দূরত্ব তাদের মধ্যে এমন অনুভূতি তৈরি করেছিল যে তারা ধীরে ধীরে একে অপরের অনেক কাছে ফিরে আসেন। এমন সম্পর্কে তিন-চার বছর থাকার পর দুজনেই নিশ্চিত হন যে, তারা দুজনেই সারা জীবন একসঙ্গে কাটাতে চান।
দীর্ঘ সময় ভালোবাসার সম্পর্কে থাকার পর কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ২০২৩ সালে ভারতের জয়সলমেরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন। এই দম্পতির ঘরে ২০২৫ সালের জুলাই মাসে কন্যা সন্তান সারাইয়ার জন্ম হয়। এরপর চলতি বছরের অক্টোবরে তারকা জুটি আনন্দের সঙ্গে জানান যে, তারা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন।