
সৌমিত্র চট্টোপাধ্যায়: অভিনয়ের জাদুতে আজও অমলিন
বিনোদন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৩

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। দিল্লি থেকে অভিযুক্তকে মুম্বাইয়ে নিয়ে আসার ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় পুলিশের আবেদন খারিজ করে দেন বিচারক।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন সোনাক্ষী। অভিনেত্রীর অভিযোগ, দিল্লির এক ব্যক্তি এআই প্রযুক্তি ব্যবহার করে তার বিকৃত নগ্ন ছবি তৈরি করছেন এবং সেগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।
তদন্তের একপর্যায়ে আরিয়ান দীপক জৈন নামের এক যুবককে শনাক্ত করে পুলিশ। শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার কাছ থেকে তাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের একটি দল। পরে মুম্বাইয়ে নিয়ে বান্দ্রা আদালতে হাজির করা হয় তাকে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানায় তদন্তকারী দল।
পুলিশের দাবি, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে কোন ধরনের ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তবে পুলিশের এই আবেদন গ্রহণ করেননি আদালত।
অন্যদিকে অভিযুক্তের আইনজীবীরা আদালতে দাবি করেন, গ্রেফতারের সময় বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি পুলিশ। গ্রেফতারের কারণ জানিয়ে প্রয়োজনীয় নোটিশ দেয়া হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার আগে অভিযুক্তকে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করা হয়নি।
আইনজীবীদের আরও অভিযোগ, অভিযোগকারী একজন পরিচিত অভিনেত্রী হওয়ায় পুলিশ তড়িঘড়ি করে গ্রেফতারের পদক্ষেপ নিয়েছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্তও।
প্রাসঙ্গিক:
সব পক্ষের বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট জানান, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ের আদালতে হাজির করা হয়েছে। অথচ এ ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দিল্লির নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির না করার বিষয়ে পুলিশের পক্ষ থেকেও সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
আদালত আরও পর্যবেক্ষণ করেন, অভিযুক্তের বিরুদ্ধে আনা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে অপরাধের তদন্তের স্বার্থে কাউকে গ্রেফতার করার ক্ষেত্রেও আইনের নির্ধারিত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।
এসব বিষয় বিবেচনায় নিয়ে অভিযুক্তের গ্রেফতারপ্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করেন বিচারক। একই সঙ্গে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।