
গ্রিন কার্ড পেলেন মৌসুমী, দেশে ফিরবেন নাকি যুক্তরাষ্ট্রেই থাকবেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৬

পরীমণির এমন সাজে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরাও। ছবি: সংগৃহীত
লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—সব মিলিয়ে দেবী দুর্গার রূপে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করলেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি। তার ঐতিহ্যবাহী সাজে ফুটে উঠেছে শারদীয় দুর্গোৎসবের চিরচেনা আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর এই বিশেষ সাজের ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। ভিডিওতে তার রাজকীয় সাজ ও অভিব্যক্তিতে ফুটে উঠেছে দেবী দুর্গার প্রতিচ্ছবি। লাল পেড়ে সাদা শাড়ি, মাথার মুকুট এবং হাতে পদ্মফুল—সব মিলিয়ে ভিন্ন এক রূপে দেখা গেছে এই অভিনেত্রীকে।
বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
পরীমণির এমন সাজে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরাও। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসা জানাচ্ছেন অনেকে। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ দেবী দুর্গার সঙ্গে তার এই রূপের সাদৃশ্য তুলে ধরেছেন।
একজন মন্তব্য করেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজন লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’।
দুর্গাপূজার আবহে পরীমণির এই বিশেষ সাজ ভক্তদের নজর কেড়েছে। তার পোশাক, অলংকার ও সাজসজ্জায় বাঙালির ঐতিহ্যবাহী দুর্গোৎসবের রং ও সৌন্দর্য যেন নতুনভাবে ধরা দিয়েছে। আর ‘শুভ শক্তির জয় হোক’ বার্তার মধ্য দিয়ে উৎসবের ইতিবাচক চেতনাকেও তুলে ধরেছেন এই অভিনেত্রী।