
চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ওমর সানী ও পুত্র ফারদিনের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২০:৫৯

১৬ অক্টোবর দুর্গাপূজায় আসছে নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'চিরকুট'। ছবি: সংগৃহীত
১৬ অক্টোবর দুর্গাপূজায় আসছে নব্বই দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'চিরকুট'। চলচ্চিত্রের টিজার এবং ট্রেলার অবমুক্তের পর থেকে সিনেমা প্রেমীদের মনে সিনামাটিকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে চিরকুট চলচ্চিত্রের রোমান্টিক গান 'প্রেমে গেলাম ডুবে' গান প্রিয় মানুষদের মনে জায়গা করে নিয়েছে।
নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। সেই সময়ের একটি সত্য ঘটনা এবার উঠে আসছে বড় পর্দায়। সেকালের সেই গল্পকে একালের সিনেমার ভাষায় দর্শকদের সামনে তুলে ধরছে চলচ্চিত্র ‘চিরকুট’। ১৬ অক্টোবর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় চলচ্চিত্রটি। ফিল্ম ম্যানিয়া প্রযোজিত এ চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নির্মাতা মুনতাসির আকিব।
‘চিরকুট’ চলচ্চিত্রটির মাধ্যমে হারিয়ে যাওয়া একটি সময়কে বর্তমান প্রজন্মের দর্শকদের সামনে নতুন করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রটির অন্যতম আকর্ষণ এর বিশাল অভিনয়শিল্পী দল। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারী, তেহজিব, আব্দুল্লাহ আল সেন্টু, সঞ্জিব আহমেদ, শাওন আশরাফ, ইকবাল, আজমল মিঠু, সিয়াম নাসির, শিমুল, সাদি খান, শামীম আহসান, শেখ চাঁদনী, মাহিরা হাসান, ইব্রাহিম সুজনসহ আরও অনেকে।
শুধু পেশাদার অভিনয়শিল্পীরাই নন, ‘চিরকুট’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী। চলচ্চিত্রটিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থী অভিনয় করেছেন। ফলে সিনেমাটিতে শুধু গল্পের সময়কালই নয়, তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আবহও বড় পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
নির্মাতা মুনতাসির আকিব বলেন, “টিজার, ট্রেলার আর রোমান্টিক গান 'প্রেমে গেলাম ডুবে' রিলিজের পর থেকে এতো রেসপন্স পাচ্ছি যা দেখে আমি অভিভূত।চিরকুট একটি বিশুদ্ধ বাংলা সিনেমা। নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা থেকেই ‘চিরকুট’-এর গল্পের সূত্রপাত। সেই সময়ের পরিবেশ, মানুষের আবেগ এবং ঘটনাটিকে সিনেমার ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক যেন শুধু একটি গল্প দেখেন না, বরং একটি সময়কে অনুভব করতে পারেন—সেটাই আমাদের চেষ্টা।আশাকরি চিরকুট এবারের দুর্গাপূজার আনন্দকে বাড়িয়ে দেবে”