
কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে রাষ্ট্রপতির আহ্বান
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪:২১

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র বিতরণ শুরু করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত ঢাকার ৪ নম্বর ভবনের ৫ তলায় (সনদপত্র শাখা) এই নম্বরপত্র বিতরণ কার্যক্রম চলবে।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মূল নম্বরপত্র সংগ্রহ করা যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ নিজে অথবা দায়িত্বশীল কোনো প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে নম্বরপত্র গ্রহণ করতে হবে।
জেলাওয়ারি নম্বরপত্র বিতরণের সময়সূচি:
৩ নভেম্বর: মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলা।
৪ নভেম্বর: শরীয়তপুর ও মানিকগঞ্জ জেলা।
৫ নভেম্বর: গাজীপুর ও রাজবাড়ী জেলা।
৮ নভেম্বর: নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলা।
৯ নভেম্বর: নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ জেলা।
১০ নভেম্বর: কিশোরগঞ্জ জেলা ও ঢাকা মহানগরী।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নম্বরপত্র গ্রহণের জন্য প্রতিষ্ঠান থেকে বিভাগওয়ারি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) কতজন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে, তার বিবরণপত্রসহ তিন সেট নমুনা স্বাক্ষর সত্যায়িত করে নিয়ে আসতে হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিজের কিংবা পাঠানো প্রতিনিধির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের কপিসহ মূল নম্বরপত্র গ্রহণের আবেদনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতি/গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর অবশ্যই নিয়ে আসতে হবে। অন্যথায় মূল নম্বরপত্র প্রদান করা সম্ভব হবে না বলে বোর্ডে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।