
‘আর ১০ মিনিট সময় পেলে আমার স্ত্রীও নামতে পারত’
বগুড়া ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৭:৪২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সময় সংবাদ
ঝরে পড়া শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এসএসসি পরীক্ষায় যারা দুটি বিষয়ে অকৃতকার্য হবে, ১৫ দিনের মধ্যে তাদের ফের পরীক্ষা নেয়া হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ফেলের লিগ্যাসি বছরের পর বছর চলতে পারে না। শিক্ষার্থীদের জন্য বছরের পর বছর পরীক্ষা নেয়া কিংবা কালক্ষেপণ করার কোনো সুযোগ দেবে না সরকার। এভাবে বারবার চেষ্টার পরও যারা এগোতে পারবে না, তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন মন্ত্রী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী বক্তব্য দেন। পরে মন্ত্রী বেসরকারি উন্নয়ন সংস্থা খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার বিদ্যালয়গুলোতে চতুর্থ শ্রেণি থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে।’
তিনি আরও জানান, এর মাধ্যমে একটি প্রজন্মকে নৈতিকভাবে উন্নত করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং ‘প্রধানমন্ত্রী গোল্ডকাপ’ চালু রয়েছে। একই সঙ্গে উৎসবমুখর পরিবেশে পড়ালেখা ও খেলাধুলার কার্যকর সমন্বয় করা হচ্ছে।