
কুষ্টিয়ায় পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪

ঢাবি সিনেট হলে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
রোহিঙ্গা সংকটে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রত্যাবাসনের বিশ্বাসযোগ্য কোনো রোডম্যাপ নেই; রোহিঙ্গা জনগোষ্ঠী দয়া নয় অধিকার চায়।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ‘অনিশ্চিত প্রত্যাবাসন: প্রত্যাবাসনের প্রতিবন্ধকতা নিয়ে রোহিঙ্গাদের অভিমত’ শীর্ষক জাতীয় নীতি অবহিতকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা স্মরণ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়ন, সহিংসতার অবসান, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আরও জোরাল পদক্ষেপসহ ৫টি জরুরি অগ্রাধিকার তুলে ধরেছেন।
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথনির্দেশ দিতে জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠনের কথাও তিনি উল্লেখ করেন।
জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সম্ভাব্য প্রত্যাবাসন নিয়ে ঢাবি ক্রিমিনোলজি বিভাগের গবেষণার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে স্বদেশ হিসেবে প্রত্যাখ্যান করছে না। তারা যে পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, সেই পরিস্থিতিতে ফিরে যেতে অস্বীকৃতি জানাচ্ছে।
একটি বিশ্বাসযোগ্য প্রত্যাবাসন রোডম্যাপের মূল ভিত্তি হিসেবে স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তার মাধ্যমে আস্থা প্রতিষ্ঠার বিষয়গুলো চিহ্নিত করেন শামা ওবায়েদ।
তিনি বলেন, প্রত্যাবাসন আস্থার বিষয়। রোহিঙ্গা জনগোষ্ঠী দয়া নয়, অধিকার চাইছে।