
বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে, কমেছে সহিংসতা: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়
প্রতিবেদক, যশোর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২২:৪

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশুকে দেখতে হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি: সময় সংবাদ
যশোরে পূজা দেখতে যাওয়ার পথে ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মাগুরা ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো: ঝিকরগাছা উপজেলার মিশ্রিদেয়াড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে শোভন দাস (১০) ও মেয়ে দিশা দাস (৩)।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, বাবা-মায়ের সঙ্গে ভ্যানে করে মিশ্রিদেয়াড়া গ্রাম থেকে মাগুরা পূজামণ্ডপে যাচ্ছিল শিশু দুটি। পথে মাগুরা ফুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমন ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে দুই শিশুসহ ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত ভ্যানচালক আব্দুর রহিম (২৬) ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নছিমনচালক আব্দুল মজিদ (৪৫) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও জানান, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে