
সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের চিহ্নিত করার আশ্বাস এসআরবি-১৪ অধিনায়কের
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২১:৪৪

নিহত হিটলার বিশ্বাসের মরদেহ রাখা হয়েছে থানায়। ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী হিটলার বিশ্বাস (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ বিশ্বাসের ছেলে ৷ তিনি ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুর্গাপূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস ৷
পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল খান জানান, যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী হিটলার বিশ্বাস নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, ঘাতক বাসটিকে জব্দ এবং চালককে গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।