
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
মাদারীপুর
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০:১১

নিহত শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
মাদারীপুরের শিবচরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম নামে উপজেলা বিএনপির এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কলেজ মোড়সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মোটরসাইকেলচালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।