
বিশিষ্ট ক্রীড়াবিদ বিশ্বনাথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৫:১৭

গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দেয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেয়া হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা নোটিশ দেখতে পান।
ছাঁটাই তালিকায় রয়েছেন কেয়া গ্রুপের নিট কম্পোজিট, স্পিনিং ও কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেডের কর্মীরা।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ব্যাংকিং জটিলতাসহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে আছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়।
ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।