
প্রাণ-আরএফএল এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডসের চূড়ান্ত বিচারকাজে সৃজনশীল ও শিল্প বিশেষজ্ঞরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫:৪৫

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম মানুষের রাগ-ক্ষোভ-নেতিবাচক অনুভূতি ঘিরে তৈরি, তাই ভুয়া তথ্য দ্রুত ছড়ায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদুর রহমান।
তিনি বলেন, সিনিয়র সিটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অপতথ্যের সঠিকতা যাচাই করতে পারছেন না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ বলেন, মানুষ অপ্রিয় সত্যের চেয়ে, নিজের পছন্দসই-আরামদায়ক তথ্য বিশ্বাস করতে বেশি আগ্রহী।
তিনি আরও বলেন, অপতথ্য-গুজব প্রতিরোধে তথ্য যাচাইয়ের চেয়ে পূর্ব প্রতিরোধ বা ডিজিটাল লিটারেসি বাড়ানো বেশি কার্যকর।
অপতথ্য মোকাবিলায় আইনি কাঠামোর পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডিজিটাল মিডিয়া শিক্ষায় জোর দেওয়ার আহ্বান জানান ডা. জাহেদুর রহমান।