
গ্রহণযোগ্য হলে ডেঙ্গু জ্বরের টিকা দেশে আনা হবে: ডিএসসিসি প্রশাসক
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেফতার তিন আসামি। ছবি: সংগৃহীত
গাজীপুরে রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে ইয়াবাসহ আটক করা আসামি ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর পরপরই গাজীপুর মেট্রোপলিটন সদর থানা-পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাতেই তিনজনকে গ্রেফতার করে।
.
গ্রেফতার ব্যক্তিরা হলেন শুভ, ছানোয়ার হোসেন হৃদয় ও ইয়াসিন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে আনিছ ও শিমলা নামের দুই মাদক কারবারি ইয়াবা ও গাঁজা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবাসহ তাদের আটক করে জংশনের পাশে অবস্থিত রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপরই মাদক কারবারিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালিয়ে আটক দুজনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এ হামলায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। পরে হামলা ও মাদক উদ্ধারের ঘটনায় আহত পুলিশ সদস্য এটিএসআই নূরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটো করেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় করা মামলায় রাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকসহ আটক দুজনকেও হামলা ও মাদকের এই দুই মামলায় গ্রেফতার দেখানো হবে। এরইমধ্যে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা-পুলিশ আসামিদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে তোলা হবে।