
স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৮

মঙ্গলবার (২৭ অক্টোবর) এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আদালতে নেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে নেয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আমির হোসেন। শুনানি শেষে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরের নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেয়া হয়। এরপর হত্যার সঙ্গে মিন্টুর সম্পৃক্ততা থাকায় মঙ্গলবার তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ১০ দিনের রিমান্ডের আবেদন করে মিন্টুকে আমলি আদালতে তোলা হয় বলে জানান নাটোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
নিহত শাকিল ইসলাম নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যায় শাকিল