
সাজেকে ফের অনির্দিষ্টকালে অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৫০

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উত্তরার আজমপুর এলাকায় চতুর্থ দিনের মতো রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকরা।
পুলিশের ধাওয়া খেয়ে এক ঘণ্টা পর সড়ক ছেড়েছে উত্তরার আজমপুরে মহাসড়ক অবরোধকারী পোশাক শ্রমিকরা। কয়েক দফা সমঝোতার পরেও অবরোধকারীদের একটি অংশ গাড়ি ভাঙচুর করতে গেলে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড।
পুলিশ বলছে, সরকারকে বেকায়দায় ফেলতে কেউ উসকানি দিচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, গাজীপুরেও মহাসড়ক অবরোধ করা বিক্ষোভকারীদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উত্তরার আজমপুর এলাকায় চতুর্থ দিনের মতো রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তৈরি হয় যানজট।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা আলোচনার পর তাদের একটি অংশ রাস্তা ছেড়ে চলে যায়। পুলিশের দাবি তখনও একটি অংশ গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। বাধ্য হয়ে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড।
ডিএমপির যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম বলেন, পোশাক শ্রমিকদের রাস্তায় নামিয়ে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। এখানেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। স্বাভাবিক হয়েছে যান চলাচল।