
জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশ নয়, প্রবৃদ্ধিরও বড় চ্যালেঞ্জ: সিপিডি
প্রতিবেদক, রাঙামাটি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৫:৬

রাঙামাটির সাজেকে সড়কে টায়ার জ্বালিয়ে আন্দোলনকারীদের বিক্ষোভ। ছবি: সময় সংবাদ
রাঙামাটির সাজেকে আধিপত্যের দ্বন্দ্বে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দীঘিনাল-সাজেক সড়কে অবরোধের সমর্থনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
অবরোধকারীদের দাবি, সাজেকের মাসালং এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা। ১১ অক্টোবর তাদের সরিয়ে নেয়াসহ তিন দফা দাবিতে সাজেক পর্যটন সড়কে অবরোধ পালন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দেয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।
তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় সাজেক সড়কে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
তবে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘এইসব হচ্ছে ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফের যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর শোষণ-সন্ত্রাস কার্যক্রম চালাচ্ছে। জনসংহতি সমিতি পার্বত্য সমস্যার সমাধান ও শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের অধিকারের জন্যই কাজ করছে। কাজেই সাজেকসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামেই তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর অধিকার রয়েছে।’
আঞ্চলিক দুটি সংগঠনের দ্বন্দ্বে পর্যটন মৌসুমে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ১১ অক্টোবর থেকে সাজেক পর্যটক কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এতে খাত সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে।