
হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান, ছাড়া পেলেন রাজীব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৮

ছবিটি সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক মিলে টানা ৫ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
রোববার (২৫ অক্টোবর) সকালে দেখা গেছে অফিসগামী মানুষের ভিড়। শুরু হয়েছে রাজধানীর ব্যস্ততা।
এদিন খুলবে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান ও আদালত। টানা পাঁচদিন ছুটি শেষে এদিন অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী গত মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ছিল।
পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবারও (২২ অক্টোবর) ছিল নির্বাহী আদেশে ছুটি।
পাশাপাশি গত শুক্র ও শনিবার (২৩ ও ২৪ অক্টোবর) ছিল সাপ্তাহিক ছুটি। এতে টানা পাঁচদিন বন্ধ ছিল অফিস-আদালত। এসব ছুটি শেষে আজ থেকে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক কর্মব্যস্ততা।
গত ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল। তবে জরুরি পরিষেবা সঙ্গে সংশ্লিষ্টকর্মীরা এ ছুটির আওতার বাইরে ছিলেন।