
বিলে জেলের জালে ১৩ ফুটের অজগর আটকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৮

দুর্গাপূজা ঘিরে মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি সংগৃহীত
ঢাক আর কাসার শব্দ, উলুধ্বনিতে মহা ষষ্ঠীর মধ্যদিয়ে মন্দিরগুলোতে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুক্রবার (১৬ অক্টোবর)। সনাতন ধর্মাবলম্বীদের এই বড় উৎসব ঘিরে দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। পুলিশ, এসআরবি, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।
যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মণ্ডপে মণ্ডপে নজরদারি, টহল জোরদার আর গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে নিশ্চিত করা হচ্ছে উৎসবের নিরাপত্তা। রাজধানী থেকে সীমান্তবর্তী এলাকা নিরাপদে পূজা উদযাপনে সর্বোচ্চ সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমেদ।
দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাজধানীর ২৫৭টি মণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকবে ২ হাজার ১০০ পুলিশ সদস্য।
এদিকে, রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান জানান, উপকূলীয় এলাকাসহ ৬১৫টি মন্দির ও মণ্ডপের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন বাহিনীর প্রায় সাড়ে ৩ হাজার সদস্য।
এছাড়া বিকেলে বসুন্ধরা আবাসিক পূজা মন্ডপ পরিদর্শন শেষে এসআরবি-১ এর অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম খান বলেন, পূজা উপলক্ষে এসআরবির পক্ষ থেকে তিন স্তরেরর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথম স্তরে স্বেচ্ছাসেবক-ভলান্টিয়ার, দ্বিতীয় স্তরে সাদা পোশাকের গোয়েন্দা সদস্য ও তৃতীয় স্তরে পিকআপ-মোটরসাইকেলে টহলের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে শুধু রাজধানী নয় সারাদেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। বিজিবি সদর দফতরে ব্রিফিংয়ে বাহিনীর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ জানান, দুর্গম এলাকায় স্থাপন করা হয়েছে ২১টি বেস ক্যাম্প।
নিরাপদ উদ্যাপনে পূজার পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর আগে তা যাচাই করারও আহ্বান জানিয়েছে বিজিবি।