
১৩ ঘণ্টা পরও উদ্ধার হননি কুমিল্লার দুই পুলিশ সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৩

শারদীয় দুর্গাপূজায় ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। পূজাকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছেন বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান এ তথ্য জানান।
তিনি আরও জানান, উপকূলীয় এলাকাসহ মোট ৬১৫টি মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। এসবের মধ্যে কোস্টগার্ডের পূর্ব জোনে ৬৩টি, পশ্চিম জোনে ১৪৪টি ও দক্ষিণ জোন ৩৭১ টি এবং ঢাকা জোনে ৩৭টি মণ্ডপ রয়েছে।
এসব মণ্ডপে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের কথাও জানান কোস্ট গার্ড মহাপরিচালক।
তিনি বলেন, ‘পূজা চলাকালে নৌ-দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অব্যাহত রয়েছে নিয়মিত টহল। প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দলকেও প্রস্তুত রাখা হয়েছে।’