
‘লগি-বৈঠা’ দিয়ে হত্যাকাণ্ড: বিচার দাবিতে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৮:১৮

বিশ্বের অনেক শহরের মতো দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। এ পরিস্থিতি দীর্ঘদিন ধরেই জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নগরায়ন ও যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের মানও নিয়মিত আলোচনায় থাকে।
চলতি মাসের বেশিরভাগ সময়ই ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় থেকেছে। আজও তার ব্যতিক্রম নয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। এ সময় শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৭০, যা অস্বাস্থ্যকর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমান ওঠানামা করতে পারে।
একই সময় তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমানের স্কোর ছিল ২০৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’। এরপরের অবস্থানে থাকা পাকিস্তানের করাচী শহরের স্কোর ১৮৭। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, দূষণের তালিকায় যার স্কোর ১৭২। ভারতের দিল্লির অবস্থান চতুর্থতম। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৬১।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
বায়ুমান অস্বাস্থ্যকর হলে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘক্ষণ বাইরে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়ে থাকে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।