
১৬ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা যা ঘটেছিল
বাংলাদেশ
সাইফুল ইসলাম
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। ছবি: সময় সংবাদ
বিগত ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পুনরায় দেশটিতে যাওয়ার সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে শতাধিক কর্মী জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।
তাদের দাবি, বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের কার্যক্রমে তাদের অগ্রাধিকার দিতে হবে। তবে বোয়েসেল বলছে, মালয়েশিয়ার নিয়োগকর্তাদের চাহিদার বাইরে কর্মী পাঠানোর সুযোগ নেই।
এর আগে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং সময়মতো বিমান টিকিট না পাওয়ায় ২০২৪ সালের ৩১ মে প্রায় ১৬ হাজার ৯৭০ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। পরে ২০২৫ সালে যৌথ কর্মী দলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কর্মীর মধ্য থেকে ১ হাজার ৫৩০ জনকে মালয়েশিয়ায় পাঠায় বোয়েসেল।
তবে এ প্রক্রিয়ায় একাংশকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেন আটকে পড়া কর্মীরা। তাদের দাবি, মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু হলেও তারা দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।
মানববন্ধনে অংশ নেয়া অনেকে জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য ঋণ করে এখন কঠিন সময় পার করছেন তারা। এ অবস্থায় বয়সের সীমাবদ্ধতা শিথিল করে তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, আগের সরকারের সময়ে যেসব এজেন্সির মাধ্যমে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি, সেসব এজেন্সির কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আইনের আওতায় আনতে হবে।
প্রাসঙ্গিক:
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এরই মধ্যে ১ হাজার ৫৩৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ মে যেতে না পারা কর্মীদের সবার সঙ্গে যোগাযোগ করেই তাদের জন্য নির্ধারিত কোটা বন্ধ করা হয়েছে।