
ফের সড়ক অবরোধের ডাক, পর্যটকদের সাজেক ছাড়ার অনুরোধ
প্রতিবেদক, যশোর
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৭:১১

যশোরে উদ্ধার হওয়া স্বর্ণের বার।
যশোরে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগানের ‘প্রাইম ব্রিকস্’ ইটভাটার পাশ থেকে পুলিশ তাকে আটক করে।
আটক স্বর্ণ পাচারকারী শার্শা থানাধীন হাড়িখালী গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে আলাউদ্দিন (৫১)।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর ছিল একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে পুলিশ সীমান্তে নিরাপত্তা জেরদার করে। একপর্যায়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এসময় সিগনাল অমান্য করে মোটরসাইকেলে থাকা তিন চেরাকারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের মধ্যে এক চোরাকারবারীকে ধরা হয়। তার শরীর তল্লাশী করে ১৮টি স্বর্ণবার পাওয়া যায়। পালিয়ে যায় অপর দুই চোরাকারবারী।
নাভারন সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক দুই আসামিকে আটক ও শনাক্তের চেষ্টা চলছে।