
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ জেলে উদ্ধার
প্রতিবেদক, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৭:৫১

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চারটি স্বর্ণের বারসহ যুবক আটক। ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বারসহ সেলিম (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করা হয়।
আটক সেলিম (৩৫) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
বিজিবি জানায়, ৫৮ বিজিবির একটি বিশেষ টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে সেলিমকে আটক করে। আটক যুবককে তল্লাশি করে তার কাছ থেকে চারটি স্বর্ণের বার ও ব্যাটারি চালিত একটি ভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, স্বর্ণের বারগুলোর আনুমানিক ওজন ৫৭৬ গ্রাম।
আটক যুবককে জীবননগর থানায় সোপর্দ এবং উদ্ধার স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।