
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, যশোর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪

স্বর্ণের বারসহ বিজিবির হাতে আটক পাচারকারী। ছবি: সংগৃহীত/সময় সংবাদ
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া স্বর্ণ পাচারকারীর নাম মো. রিপন (৪১)। তিনি শার্শা উপজেলার বসতপুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ২৬টি স্বর্ণের বার এবং স্বর্ণ পাচারে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ রিপনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেয়া হচ্ছে। একইসঙ্গে অন্যান্য মালামালসহ আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, ‘দেশের সীমান্ত এলাকায় স্বর্ণসহ মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান অব্যাহত থাকবে।’