
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, জামালপুর
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৩:১৭

সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় দীর্ঘ ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ ১১ জন। তাদের মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিরাজুল হক।
এর আগে গত ২ নভেম্বর বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন।
জামালপুর সদর- ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী সিরাজুল হক বর্তমানে জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছেন।
দুপুরে সংবাদ সম্মেলনে সিরাজুল হক বলেন, ‘গত ২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের মামলার রায় দিয়েছেন বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ।’
তিনি বলেন, ‘১৯৯১ সালে বিএনপি সরকারের সময় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার নির্বাচনী এলাকার আকার বিবেচনায় তাকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫০০ থেকে ৬০০টি চেক বিতরণ করা হয়।’
তার দাবি, এসব চেকের মধ্যে মাত্র ১১টি নিয়ে আপত্তি তুলে দুদক মামলাটি দায়ের করেন। ১১টি চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য দেয়া হয়েছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলায় বাদীপক্ষ আদালতে ২৮ জনের সাক্ষী উপস্থাপন করেন। তবে অভিযোগ প্রমাণ করতে পারেনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের খালাস দেন। মামলার এক আসামি বিচার কাজ চলাকালীন সময়ে মারা যান।
সিরাজুল হক বলেন, ‘পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে।’
তিনি বলেন, ‘এই রকম মিথ্যা মামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা থাকার প্রয়োজন।’
আদালতে মামলার সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সিরাজুল হকসহ ১১ জনকে আসামি করা হয়।