
সংবিধান সংশোধন কমিটিকে জামায়াত কোনো পরামর্শ দেবে না: গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সিফাত মাহমুদ।
এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ইনুকে ১০ বছর কারাদণ্ড দেন। তিনটি অভিযোগের প্রতিটিতে তাকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
আদালত জানান, এই তিনটি সাজাই একসঙ্গে চলবে। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটি ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের মামলারও বিচারকাজ চলছে।