
সংরক্ষিত নারী আসন: এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
প্রতিবেদক, মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৪:৯

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে নোঙরে ‘এমভি ফুলবাড়ী’ জাহাজ। ছবি: সময় সংবাদ
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১২০০ মেট্রিকটন কয়লাবোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামে একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই জাহাজের ৯ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে বন্দরের হারবাড়িয়া থেকে আরও গহীনে সুন্দরী কোঠা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গভীর রাতে পশুর নদীতে একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যায় ওই কয়লাবোঝাই জাহাজটি। এ সময় জাহাজের ৯ নাবিককে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পাশে থাকা অন্য জাহাজের নাবিকরা।
দুর্ঘটনাকবলিত ওই কার্গো জাহাজের নাবিকরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত কয়লাবোঝাই একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লাবোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল ‘এমভি ফুলবাড়ী’। পথে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামে অপর একটি তেলবাহী ট্যাংকার ওই জাহাজটিকে ধাক্কা দেয়। এতে ডুবে যায় কয়লাবোঝাই জাহাজটি। ডুবে যাওয়া জাহাজটি মেসার্স আইআরএস ইন্টারন্যাশনাল কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে।
এ দিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা মাস্টারসহ ৯ নাবিককে পাশের একটি কার্গো জাহাজে নাবিকরা উদ্ধার করেছে।
কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার কথা ছিল। তবে কার্গো জাহাজটি পশুর চ্যানলের বাহিরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে জোয়ারের তোরে মূল চ্যানেলে চলে গেলে পণ্যবোঝাই দেশ-বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিতে পড়বে বলে জানান বন্দর ব্যবসায়ীরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।