
১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ
হেফাজত সবুজ, রাঙামাটি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৩:৫৭

চার দিন বন্ধ থাকার পর সাজেক উন্মুক্ত হওয়ায় প্রথম দিনেই পর্যটকদের ঢল নেমেছে। ছবি: সময় সংবাদ
প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চার দিন বাদে স্বরূপে ফিরেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। খোলার প্রথম দিনেই মেঘের দেশে ছুটে এসেছেন বিপুলসংখ্যক পর্যটক। এতে দীর্ঘ স্থবিরতা কাটিয়ে পাহাড়ি এই পর্যটনকেন্দ্রে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ৫০টিরও বেশি গাড়িতে করে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে প্রবেশ করেন।
নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রথম দিনেই পর্যটকদের এমন ব্যাপক সাড়া পেয়ে স্বস্তি ফিরেছে স্থানীয় রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। ব্যবসায়ী ও স্থানীয়দের আশা, আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে।
সাজেক জিপ গাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে প্রায় ৫০-৫৫টি জিপ, মাহিন্দ্র ও মোটরসাইকেলে করে পাঁচ শতাধিক পর্যটক সাজেকে পৌঁছেছেন। বিকেলের স্কর্টেও আরও পর্যটক আসবেন বলে আশা করা হচ্ছে।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন বলেন, ‘দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় পাহাড়ের পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। আশা করছি দুর্গাপূজার ছুটিতে প্রচুর পর্যটক আসবেন। এতে গত কয়েক দিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেয়া সম্ভব হবে। এরই মধ্যে পূজার ছুটি ঘিরে সাজেকের সিংহভাগ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং হয়ে গেছে।’
সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক ভ্যালি পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন।