
অসদাচরণের অভিযোগে লালমনিরহাটে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২০:২২

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রের সড়ক ও রিসোর্ট। ছবি: সময় সংবাদ
রাঙ্গামাটির সাজেকে পর্যটক ভ্রমণে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ফলে শুক্রবার থেকে পর্যটকদের পুনরায় সাজেক ভ্রমণে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের গেল ১১ অক্টোবরের আগের নির্দেশনার পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো। আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং ভ্রমণপ্রত্যাশীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন সূত্র।
প্রশাসনের এমন নির্দেশনায় পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন সমবায়গুলোর কাজে স্থবিরতা কেটে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা বিশাল আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেলাম। এতে আমিসহ সব ব্যবসায়ী খুশি হয়েছি।’
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় পূর্বের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, দুটো আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেকে অবরোধ ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা করেছিল জেলা প্রশাসন। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ছয় দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে স্থানীয় দুটো সংগঠন।