
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২৬

সাজেক পর্যটন কেন্দ্রের একটি সড়ক। ছবি: সময় সংবাদ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির দীঘিনালা-সাজেক সড়কে ডাকা অবরোধ কর্মসূচি ছয় দিনের জন্য স্থগিত করা হয়েছে। সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধ এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংগঠন দুটির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের ডাকা অবরোধ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না কিংবা কোনো জাতি, ধর্ম ও বর্ণের মানুষের বিরুদ্ধেও নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সময়ের মধ্যে প্রশাসন সাজেকবাসীর উত্থাপিত তিন দফা দাবি ও শর্ত বাস্তবায়ন না করলে দুর্গাপূজা শেষে পুনরায় অবরোধ কর্মসূচি পালন করা হবে। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে তিন দফা দাবি বাস্তবায়ন এবং সাজেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান সংগঠন দুটির নেতারা।
এ বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘অবরোধ স্থগিত করে সংগঠন দুটির দেয়া বিজ্ঞপ্তি আমরা পেয়েছি। প্রশাসনে সবার সঙ্গে আলোচনা চলছে। কিছুক্ষণের মধ্যে জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা বলবৎ থাকবে কি না, তা জানানো হবে।’
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একদল সন্ত্রাসী সাজেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় স্থানীয়দের সার্বিক নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন দীঘিনালা-সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করে।