
আওয়ামী লীগ বিষধর সাপ, গর্ত থেকে মাথা তুলতে দেয়া যাবে না: নার্গিস বেগম
মো. জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩০

৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করেছে এসআরবি। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার স্বর্ণকারপট্টির মুকিম মার্কেটের নিচতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) এবং চাঁনশিকারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এসআরবি-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছেন-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জাল নোটসহ ওই তিনজনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে জাল নোট ছাড়াও নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন ও দুটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। এসআরবি জানায়, উদ্ধার করা জাল নোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।