
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
প্রতিবেদক, হবিগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:৩৮

হবিগঞ্জে যৌথ অভিযানে আটক ভুয়া চিকিৎসক আরিফ মিয়া। ছবি: সময় সংবাদ
হবিগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আরিফ মিয়া নামের এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক আরিফ মিয়া দীর্ঘদিন ধরে ‘ডা. মীর মাহবুব রহমান’ ভুয়া পরিচয় ব্যবহার করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। অভিযান চলাকালে তিনি নিজের ডাক্তারি সনদ কিংবা চিকিৎসার বৈধতার পক্ষে কোনো প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং ভুয়া চিকিৎসকদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে এসআরবির ক্যাপ্টেন মোশাররফসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।