
জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১:৫৭

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের চিঠি। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
রোববার (২৫ অক্টোবর) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ চিঠি পাঠান কলেজের অধ্যক্ষ। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে ওই শিক্ষার্থীর মন্তব্যকে ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
ইতিহাস বিভাগের প্রধান ড. শাহনাজ পারভিন বলেন, ‘আবু বকর সিদ্দিক যে কাজটি করেছে, সেটিকে আমরা গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করেছি। এ জন্য একাডেমিক কাউন্সিলের সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে আলোচনা হয়। কলেজ কর্তৃপক্ষ সরাসরি চূড়ান্ত ব্যবস্থা নিতে পারে না বলে যেখানে চিঠি দেয়া প্রয়োজন, সেখানেই সুপারিশ পাঠানো হয়েছে। বিষয়টি সভার কার্যবিবরণীতেও লিপিবদ্ধ করা হয়েছে।’
জানা গেছে, গত ২০ অক্টোবর রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি গাড়িতে যাতায়াত করেন। ফেসবুকে প্রকাশিত সেই ছবির নিচে মন্তব্য করতে গিয়ে আবু বকর সিদ্দিক লেখেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’
মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর গত ২২ অক্টোবর রাজশাহীর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে মামার বাড়ি থেকে আবু বকরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে রোববার জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।