
সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ইসি কাজ করছে: সিইসি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮

ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি: সময় সংবাদ
টাঙ্গাইলের মির্জাপুরে চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।
এ বিষয়ে মির্জাপুরে মহেড়া রেলস্টেশন মাস্টার সোহেল রানা বলেন, ‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস চিলাহাটির দিকে যাচ্ছিল৷ এ সময় ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে লাইনচ্যুত হয়।’
তিনি আরও বলেন, ‘রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে।’