
পুকুরে ডুবে মৃত্যু: একই পরিবারের ২ শিশুকে একসঙ্গে হারিয়ে শোকস্তব্ধ স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:২৩

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
মিরপুরে প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতার কাজ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, খালের সীমানা নির্ধারণে বিগত সরকারের সময়ে করা কাজে ত্রুটি ছিল। তবে নতুন করে সেটি নির্ধারণ শেষে খাল রক্ষায় নেয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১১ এর প্যারিস খাল পুনরুদ্ধার অভিযান ও পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসির প্রশাসক বলেন, নতুন সরকার আসে দায়িত্বও নেয় নতুন করে। শুরু হয় খাল পুনরুদ্ধার আর পরিষ্কারের উদ্যোগও কিন্তু কিছুদিন পরই ফিরে আসে আবার সেই পুরনো চিত্র। ময়লা-আবর্জনায় ভরাট হতে থাকে। এবার সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে মিরপুর-১১ এর প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
খালটির সীমানা নির্ধারণে বিগত সরকারের সময়ে করা কাজে ত্রুটি ছিল-জানিয়ে ডিএনসিসির প্রশাসক বলেন, বর্তমানে নতুন করে সীমানা নির্ধারণের কাজ চলছে, চূড়ান্ত হলে খাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
খাল পুনরুদ্ধারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমও অব্যাহত রাখার কথা জানান তিনি।
সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। এ সময় প্যারিস খাল পুনরুদ্ধারে সহযোগিতার আশ্বাস দেন তিনি।