
সিলেটে বেতন আটকে রাখার অভিযোগে শেভরন কার্যালয়ে কর্মীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৩:২২

ফাইল ছবি
ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিএটি ডাই কেম এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় পানিকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করে এর অপচয় রোধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
এক্সপোর প্রথম দিনের কর্মসূচিতে কেমিক্যাল প্রদর্শনী, প্যানেল আলোচনা ও কোম্পানি স্টেজ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে টেক্সটাইল কেমিক্যাল শিল্প, প্রযুক্তি ও এর ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে বন্ধন সুদৃঢ় করা এবং টেক্সটাইল কেমিক্যাল খাতে নতুন উদ্ভাবন তুলে ধরাই এই এক্সপোর মূল লক্ষ্য।