
এক কুকুরের কামড়ে আহত শতাধিক মানুষ
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮:৭

যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: সময় সংবাদ
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) ভোরে আটকের পর বিকেলে আদালতে নেয়া হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম জানান, রোববার ভোরে নিষিদ্ধ যুবলীগের একটি মিছিল বের করা হয়। বেশ কয়েকজন নারী-পুরুষের সঙ্গে যুবলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, শহরের লালদিঘি থেকে শুরু করে মিছিলটি মাইকপট্টি প্রদক্ষিণ করতে। এই মিছিলের নেতৃত্ব দেন নীলগঞ্জ এলাকার বাসিন্দা ও যুবলীগকর্মী শেখ শহিদ। এ ঘটনায় সোমবার ভোরে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে শেখ শহীদসহ সন্দেহভাজন ৪১ জনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাদের মধ্যে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। এর মধ্যে যশোর সদরের ১৭ জন, চৌগাছার দুজন, মণিরামপুরের তিন জন, শার্শার দুজন, অভয়নগরের চার জন, কেশবপুর তিন জন, বাঘারপাড়ার চার জন, বেনাপোলে চার জন ও ঝিকরগাছার দুজন রয়েছেন।