
সরকারি বাসা অপরিচ্ছন্ন পেলেই বাতিল বরাদ্দ, হবে বড় অঙ্কের জরিমানা: মীর শাহে আলম
প্রতিবেদক, জয়পুরহাট
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৭:৫৭

জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত। ছবি: সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলার দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমার মাঝির স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিতেন একই গ্রামের মোজাম। বিষয়টি দিলীপ কুমার ও তার পরিবারের লোকজন জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হন এবং তাকে মারধর করেন।
এরই জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মোজাম ও তার এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরে দিলীপ ঘরে ফিরে আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।