
পাঁচ মাসে দুটি লংমার্চ, কী কারণে জানি না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৯

চকবাজারের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের ব্রিফিং। ছবি: সময় সংবাদ
রাজধানীর চকবাজারের আগুন সম্পূর্ণ নিভে গেছে। তবে ধোঁয়া ও হিট থেকে আবারও আগুন জ্বলে ওঠার আশাঙ্কা আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে এক ব্রিফিংয়ে তিনি এমনটা জানান।
পিক আওয়ারে আগুন লাগায় গাড়ি আসতে সময় লাগা, ভবনে ধোঁয়া বের হওয়ার জায়গা না থাকা ও আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে উল্লেখ করে কাজী নজমুজ্জামান জানান, আগুন এখন সম্পূর্ণ নিভে গেছে। তবে কিছু ধোঁয়া বের হচ্ছে। এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কেউ হতাতহ হয়নি এ ঘটনায়। তবে ফায়ার সার্ভিসের ৪ কর্মী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টায় আমরা সফল হয়েছি। এখন ধোঁয়া ও হিট থেকে আবারও আগুন লাগতে পারে। তাই পানি দেয়া অব্যাহত রেখেছি। তবে আগুন নেই।